ইনদওরে আদিবাসীকে মার, জুতোর ফিতে বাঁধানো

0
150
Adivasis beaten shoe laced in Indore
Adivasis beaten shoe laced in Indore
মধ্যপ্রদেশে এক আদিবাসী যুবককে বেধড়ক মারধর ও জোর করে জুতোর ফিতে বাঁধানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক অভিযুক্তকে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার করেছে পুলিশ।
বছর আঠাশের ধৃত ওই যুবকের নাম রীতেশ রাজপুত। আরও এক অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁকেও খুঁজছেন পুলিশকর্মীরা। ইনদওরের ডেপুটি পুলিশ কমিশনার ঋষিকেশ মীনা জানিয়েছেন, রাস্তায় গাড়ি চালানোকে কেন্দ্র করে ওই আদিবাসী যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রীতেশ রাজপুত। এরপর পরিস্থিতি ক্রমে তপ্ত হয়। অভিযোগ, ওই আদিবাসী যুবককে মারধর ও অত্যাচার শুরু করেন ধৃত যুবক। এখানেই থেমে থাকেননি তিনি। নিজের জুতোর ফিতে বেঁধে দেওয়ার জন্য প্রহৃত যুবককে বাধ্য করেন তিনি।গোটা ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।