গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ফলতায় মৃতদের নাম তুলতে প্রশাসনকে ব্যবহার : শুভেন্দু

    ফলতায় মৃতদের নাম তুলতে প্রশাসনকে ব্যবহার : শুভেন্দু

    0
    68
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এসআইআর-এর মধ্যেই এবার ফলতায় মৃতদের নাম তালিকায় রাখতে প্রশাসনকে ব্যবহারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিজের এক্স পোস্টে এক অডিয়ো ক্লিপ পোস্ট করে এমনই দাবি করে বিরোধী দলনেতার অভিযোগ, ফোন করে ফলতার বিডিও ও এইআরও নির্দেশ দিচ্ছেন, মৃত্যুর শংসাপত্র ছাড়া কাটা যাবে না ভোটারের নাম।
    তাঁর আরও অভিযোগ, এদিকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে জাহাঙ্গির বাহিনী। বিএলও-দের হাতে মৃত্যুর শংসাপত্র দিতে বারণ করছে জাহাঙ্গির বাহিনী। আরও ভয়ঙ্কর অভিযোগ, বিএলও -দের বলা হচ্ছে, ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছাড়তে। কেন এমন নির্দেশ, সেই প্রশ্ন তুলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।
    শুভেন্দুর পোস্ট করে অডিয়ো রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে, বিডিও বলেছেন, ডেথ কেসগুলো কেন দেখানো হচ্ছে না? তাহলে কার নির্দেশের অপেক্ষায় সেগুলো ডিজিটাইজ করছেন না? আপনি এখুনি ফোনে তুলে দিন। না হলে কিন্তু বিএলও-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।