গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata শিক্ষায় গভীর সঙ্কট, সোচ্চার এএসএফএইচএম 

    শিক্ষায় গভীর সঙ্কট, সোচ্চার এএসএফএইচএম 

    0
    83
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শিক্ষা ব্যবস্থার গভীর সঙ্কট ও প্রধান শিক্ষকদের ন্যায্য দাবিতে সোচ্চার হয়েছে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস।
    কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে  ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনের সূচনা হয়। রাজ্যের সরকার পোষিত ও সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে গঠিত এই সংগঠনটি বর্তমানে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ, সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ পেশাগত সংগঠন। সংগঠনটি সবার জন্য শিক্ষা—এই সাংবিধানিক ও নৈতিক নীতিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং বিদ্যালয় ব্যবস্থার সুস্থ পরিচালনার লক্ষ্যে দায়বদ্ধ ভূমিকা পালন করে চলেছে। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেছেন, রোপা ২০০৯ এবং রোপা ২০১৯-এর ফলে প্রধান শিক্ষকদের বেতন অবনমন ও মর্যাদাহানি নিয়ে সম্মেলন মঞ্চে তীব্র অসন্তোষ প্রকাশ পায়।
    বিশেষভাবে উচ্চ মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট প্রাপ্যতার উপযুক্ত আদেশনামা অবিলম্বে প্রকাশের জোরালো দাবি জানানো হয়।