পাকিস্তান সীমান্তের কাছে সুড়ঙ্গ খুঁজতে উন্নত প্রযুক্তি: শাহ

0
91
ছবি সৌজন্যে : এক্স
জম্মু-কাশ্মীরে সীমান্ত পারাপারের জন্য কোথাও সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে কিনা, তার ওপর নজরদারি আরও বৃদ্ধি করতে উন্নত প্রযুক্তির ব্যবহার করা হবে। জম্মুর কাঠুয়ায় ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে গিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে কেন্দ্র বৈদ্যুতিন নজরদারি প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
ঘটনাচক্রে গত শনিবারই কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বৃদ্ধির জন্য শাহের উন্নত প্রযুক্তি ব্যবহারের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মতে, বৈদ্যুতিন নজরদারি ব্যবস্থার দুটি সুবিধা রয়েছে।
এক, যদি শত্রুপক্ষের কোনও গতিবিধি নজরে আসে, দ্রুত পদক্ষেপ করা যাবে। দ্বিতীয়ত প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে সুড়ঙ্গপথ খুঁজে সেগুলি বন্ধ করে দেওয়া সম্ভব হবে।