জগনের ২ সাংসদের ইস্তফা, এনডিএ-র শক্তিবৃদ্ধি

0
185
Jagans 2 MPs resign
Jagans 2 MPs resign
এবার রাজ্যসভার ২ সাংসদের ইস্তফার জেরে সঙ্কটে পড়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি।
বৃহস্পতিবার ওয়াইএসআরসিপি-র দুই রাজ্যসভা সদস্য বীদা মাস্থান রাও এবং মোপিদেবি বেঙ্কটরমন রাও রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর, তাঁরা দুজনেই চন্দ্রবাবুর দল টিডিপিতে যোগ দিতে পারেন। ফলে উচ্চকক্ষে এনডিএ-র আরও শক্তিশালী হতে চলেছে। এই ইস্তফার ফলে রাজ্যসভায় জগনমোহন রেড্ডির দলের সদস্য সংখ্যা ১১ থেকে কমে হয়েছে ৯। এই মুহূর্তে সংসদের উচ্চকক্ষে এনডিএ সংখ্যাগরিষ্ঠ রয়েছে। ২০১৪ সালের পর এই প্রথম রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল এনডিএ।  তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।