গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International কোককে আখের চিনি ব্যবহার করতে পরামর্শ

    কোককে আখের চিনি ব্যবহার করতে পরামর্শ

    0
    111
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তাঁর কথায় আমেরিকায় রেসিপিতে পরিবর্তন নিয়ে আসছে কোকাকোলা। তাঁর ভাষায়, এটা সত্যিই ভালো। নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন তিনি কোকাকোলার সঙ্গে কথা বলেছেন। বলেছেন, তাঁরা যেন আমেরিকায় বিক্রি হওয়া কোকে আসল আখের চিনি ব্যবহার করে।

    তাঁরা এতে সম্মত হয়েছে। তিনি কোকাকোলাকে ধন্যবাদ জানাতে চান। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, এই পদক্ষেপ সত্যিই ভালো এবং এতে পানীয়টির স্বাদ আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন। উল্লেখ্য,বর্তমানে আমেরিকায় উৎপাদিত কোকাকোলায় সাধারণত ব্যবহৃত হয়,হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ। অন্যদিকে, মেক্সিকান ভার্শনের কোক তৈরি হয় প্রাকৃতিক আখের চিনি দিয়ে,যেটি অনেকেই স্বাদের দিক থেকে শ্রেয় মনে করেন এবং আমেরিকাতেও জনপ্রিয়ভাবে বিক্রি হয়।এ বিষয়ে কোকাকোলা কোম্পানির এক মুখপাত্রের সঙ্গে কথা বললে তিনি রেসিপি পরিবর্তনের বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি। তিনি শুধু বলেছেন, কোকাকোলা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের জন্য তাঁরা কৃতজ্ঞ। উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে।এদিকে,প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কোকাকোলার সম্পর্ক বেশ জটিল।ব্যবসায়ী থাকার সময় প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর কিছুটা বিরোধ ছিল।

    তবে ডায়েট কোক বরাবরই তাঁর অন্যতম পছন্দের পানীয়। হোয়াইট হাউসে তাঁর সময়কালেই ওভাল অফিসে বসানো হয়েছিল একটি বিশেষ,ডায়েট কোক সুইচ। বোতামটি টিপলেই একজন সহকারী এসে তাঁর সামনে কোক হাজির করতেন।দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় কোকাকোলার চেয়ারম্যান জেমস কুইন্সি ডোনাল্ড ট্রাম্পকে উপহার হিসেবে একটি ডায়েট কোকের বোতল দেন।