ভারতে বসে মুখ না খুলতে হাসিনাকে পরামর্শ 

0
144
Advice to Hasina not to open her mouth sitting in India
Advice to Hasina not to open her mouth sitting in India

ভারতে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তিকর হচ্ছে না। তিনি ভারতে বসে যেন এটা না করেন সে বিষয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন,আমেরিকা,ব্রিটেন, চীন, ভারত, সৌদির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি দিলে সম্পর্কের ক্ষতি হবে বলে সে দেশের হাইকমিশনারকে জানানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি বলেছেন এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না।শেখ হাসিনার নামে মামলা হয়েছে, তাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে কি না,জানতে চাইলে উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন,মামলা হলে আইন মন্ত্রণালয় যদি বলে তাকে ফেরত আনতে হবে,তাহলে তা করা হবে। না হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ব্যাপারে কিছু করার নেই। এটা দুটো মন্ত্রণালয়ের কাজ। একটি হলো স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়।তারা যেভাবে পরামর্শ দেবে সেভাবেই কাজ করা হবে।ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়ে কিছু বলেছেন কি না,জানতে চাইলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কিছু ঘটনা ঘটেছে, খবর নেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়সহ অন্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চায়, সবাই যাতে সুখে-শান্তিতে থাকতে পারে,কারো ওপর হামলা সরকার সহ্য করা হবে না। দোষীদেরও বিচারের আওতায় আনা হবে। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বলা হয়েছে,ভারতের গণমাধ্যম একে অতিরঞ্জন করে খারাপ পরিবেশ তৈরি করছে, এটা ঠিক না।