গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International বাঙ্কারে লুকানোর পরামর্শ, স্বীকার জারদারির

    বাঙ্কারে লুকানোর পরামর্শ, স্বীকার জারদারির

    0
    62
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    অপারেশন সিঁদুর-র সময় ভয় পেয়ে বাঙ্কারে লুকোতে চেয়েছিল পাকিস্তান। এই পুরো ঘটনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি দিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি।
    শনিবার একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি স্বীকার করেছেন যে ভারতের পদক্ষেপের সময় পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যে ভয়ের পরিবেশ ছিল। তিনি জানিয়েছেন ভারতীয় সেনাদের আক্রমণের সময় তাঁদের সামরিক সচিব তাঁর নিরাপত্তার জন্য তাঁকে বাঙ্কারে লুকিয়ে থাকতে বলেছিলেন। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছিলেন।
    পাকিস্তানি প্রেসিডেন্টের এই বিবৃতিতে স্পষ্ট হয়ে যায় যে ভারতের প্রতিশোধ এতটাই গুরুতর ছিল যে পাক শীর্ষ নেতাদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ২২ এপ্রিল জঙ্গি হামলায় এক কাশ্মীরি সহ ২৬ জন নিরীহ পর্যটককে ধর্ম জেনে বেছে বেছে খুন করেছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। তারই বদলা ছিল ভারতীয় সেনার অপারেশন সিঁদুর।