
মরক্কোর গ্রাঁদ স্তাদ দ্য তাঞ্জিয়ারে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে অবিশ্বাস আর হতাশায় তাকিয়ে ছিলেন মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে সেনেগালের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নশিপের স্বপ্ন ভেঙে গেল সালাহদের।
তবে এর আগে, ২০২১ সালের আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে, লিভারপুলে নিজের বন্ধু ও প্রাক্তন সতীর্থ সাদিও মানে টাইব্রেকারে ম্যাচ নির্ধারণী পেনাল্টিতে স্বপ্নভাঙে মোহাম্মদ সালাহর মিসরের। সেনেগালকে প্রথম ট্রফি এনে দেন মানেই।এর কয়েক মাস পর ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে দু’ লেগের লড়াইয়েও আবার সেই একই গল্প। টাইব্রেকারে সালাহ পেনাল্টি মিস করলে, মানে গোল করে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন সেনেগালের জন্য।এবার নিস্তেজ ও আক্রমণহীন ম্যাচে পার্থক্য গড়ে দেন সাবেক লিভারপুল সতীর্থ সাদিও মানে।ম্যাচের ৭৮ মিনিটে মানের শক্তিশালী শটই সেনেগালকে তুলে দেয় ফাইনালের টিকিট।
উল্লেখ্য,দীর্ঘ ১৫ বছর পর আফ্রিকা কাপ জয়ের লক্ষ্য নিয়েই মরক্কো এসেছিল তারা। কিন্তু শেষ চারে এসে হতাশ করল সালাহর দল।









