
কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ডাক্তারের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ তামিলনাড়ুর চিকিৎসক সংগঠন। বৃহস্পতিবার সরকারি চিকিৎসক সংগঠনের কোয়েম্বাটোর চ্যাপ্টার সব অস্ত্রোপচার বন্ধের ডাক দিয়েছিল।
এছাড়া, ওই জেলায় যাবতীয় আউটডোর পরিষেবা এবং নন-এমার্জেন্সি পরিষেবা বন্ধও ছিল। সকাল থেকে ধর্নায় বসেছিলেন চিকিৎসকরা। প্রতিবাদে সাড়া দিয়েছেন গোটা তামিলনাডুর চিকিৎসকরা। চিকিৎসক ও সব স্তরের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা। প্রতিবাদী ডাক্তারদের তরফে জানানো হয়েছে, এই কর্মবিরতি বা প্রতিবাদ মূলত সচেতনতা তৈরির জন্য করা হয়েছে, রোগীদের সমস্যার ফেলার জন্য এমনটা করা হয়নি। প্রতিবাদী চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, এই কর্মবিরতি বা প্রতিবাদ মূলত সচেতনতা তৈরির জন্য করা হয়েছে, রোগীদের সমস্যার ফেলার জন্য করা হয়নি। অন্যদিকে তামিলনাড়ু সরকারের দাবি, চিকিৎসক সংগঠনের প্রতিবাদ ও কর্মবিরতির জন্য সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে কোনও সমস্যা হয়নি।
যে ডাক্তারের উপর হামলা হয়েছিল, তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তামিলনাডুর স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্ত ডাক্তার চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
ছবি সৌজন্যে :সংগৃহীত
