ভারতের হয়ে ‘প্রক্সি যুদ্ধ’ করছে আফগানিস্তান , দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর 

0
80
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতের হয়ে ‘প্রক্সি যুদ্ধ’ করছে আফগানিস্তান। এক সঙ্গে দুই দেশের সাথে লড়তে প্রস্তুত পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে সংঘাতের আবহে এমনটাই মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
বুধবার সন্ধ্যায় ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করে আফগানিস্তান ও পাকিস্তান। সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই বিস্ফোরক মন্তব্য করলেন খাজা আসিফ। ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করছে আফগানিস্তান। সম্প্রতি ভারতে এসেছিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সেই সূত্র ধরেই এই বিতর্কের সূত্রপাত।
গত বৃহস্পতিবার কাবুল ও পাকটিকায় হামলা করা হয়। যদিও সেই হামলার দায়স্বীকার করেনি পাকিস্তান। বরং পাল্টা আসিফের অভিযোগ , বহু বছর ধরে তালিবানরা পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে তারা পাকিস্তানবকে সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই দেয়নি এবার তাদের উচিত দেশে ফিরে যাওয়া।