
বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক আশরাফ হাকিমির গত সিজনটা দুর্দান্ত কেটেছে। পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ চ্যাম্পিয়নশিপ-র ট্রেবল আর মরক্কোকে তুলেছেন ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে।
টানা ১৮ ম্যাচ জিতে সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার পথে গত বিশ্বকাপের বিস্ময়জাগানো দলটি। ব্যক্তিগত পারফরম্যান্সে হাকিমিও ৫২ বছরে প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন।এমন কীর্তি গড়ার পথে ভোটে মিশরীয় তারকা মোহামেদ সালাহ ও দারুণ ফর্মে থাকা নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেনকে হারিয়েছেন পিএসজির এই রাইটব্যাক।বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা হাকিমি ফরাসি ক্লাবটির হয়ে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান, কোপা ফ্রান্স ও উয়েফা সুপার কাপে জিতেছেন। যা ১৯৯৮ সালের ,মিডফিল্ডার মুস্তাফা হাদজি পর প্রথম কোনো মরক্কান হিসেবে তাকে বর্ষসেরার পুরস্কার জেতাতে ভূমিকা রেখেছে।বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নিতে ওয়াকারে ভর নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আশরাফ হাকিমি।এছাড়া, ১৯৭৩ সালে শেষ কোনো ডিফেন্ডার হিসেবে জাইরে,বর্তমানে ডিআর কঙ্গো,সেন্টারব্যাক বোয়াঙ্গা শিমেন হন আফ্রিকার বর্ষসেরা ফুটবলার।
আফ্রিকান ফুটবলের এই বাৎসরিক অনুষ্ঠানে মরক্কো আরও দুটি পুরস্কার জিতেছে। হাকিমির সতীর্থ ও সৌদি ক্লাব আল হিলালে খেলা ইয়াসিন বুনো বর্ষসেরা গোলরক্ষক এবং মহিলা ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মরক্কোর গিজলেন চিবাক।
