
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ বিয়ের পিঁড়িতে বসলেন। পাত্র ১৫ বছরের প্রেমিক অ্যান্টনি থাটিল।
স্কুলজীবন থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব পরবর্তীতে প্রেমে রূপান্তরিত হয়, যা এখন বিয়েতে পরিণত হলো।গোয়ায় বিয়ের উৎসব তিন দিনব্যাপী চলছিল।এই অনুষ্ঠানে দক্ষিণী ও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন, যেমন থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, নায়নী, বরুণ ধাওয়ান প্রমুখ। বিয়ের কয়েকটি ছবি নিজের সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। এর পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবর।বিয়ের এই ছবি প্রকাশের পরই হংসিকা মোতওয়ানি, রাশি খান্নাসহ অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন।বিয়ের পর কীর্তি ও অ্যান্টনি রোমান্টিক ভঙ্গিতে পোজ দিয়েছেন এবং তাদের প্রিয় পোষা কুকুর, নাইকের সঙ্গে ছবিও তুলেছেন।উল্লেখ্য,কীর্তি সুরেশ ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সালে নায়িকা হিসেবে অভিষেক হয়।
পরে ২০১৮ সালে,মহানতি সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। সম্প্রতি বেবি জন সিনেমার গান নাইন মাটাজা’তে তার রূপ প্রশংসিত হয়েছে।
