!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Hooghly নতুন শাড়িতে অপেক্ষা, দাড়ি কেটে স্ত্রীকে ফোন পূর্ণমের

    নতুন শাড়িতে অপেক্ষা, দাড়ি কেটে স্ত্রীকে ফোন পূর্ণমের

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ২১ দিন পর ফোনে স্বামীর গলা শুনতে পেয়ে আনন্দে চোখে জল রজনী সাউ-র। এই কান্না স্বস্তি, আনন্দের।
    দুই হাতে মুখ চেপে রজনী সাউ বলেছেন ভিডিও কলে কথা হয়েছে স্বামীর সঙ্গে। হাসতে হাসতে বলেছেন তিনি ঠিক আছেন, টেনশন করতে বারণ করেছেন। একমুখ দাড়ি হয়ে গিয়েছে। আগে দাড়ি কাটতে হবে, একথা বলে বিকেলে ফের ফোন করবেন বলে জানিয়েছেন। আর বিকেলে স্বামীর ফোনের জন্য সবুজ শাড়িতে কার্যত নতুন বউয়ের বেশে অপেক্ষায় থেকেছেন রজনী। এদিকে ছেলে দেশে ফিরতে আনন্দ ধরে রাখতে পারছেন না পূর্ণম কুমারের বাবা ভোলানাথ সাউ। তবে তিনি এও জানিয়েছেন ভারত মায়ের রক্ষায় পিছপা হবে না তাঁর ছেলে। জঙ্গি দমনে প্রয়োজনে আবারও যাবে তাঁর ছেলে।
    এদিকে জামাইয়ে মুক্তির খবরে স্বস্তি ফিরছে পূর্ণম কুমার সাউয়ের দুর্গাপুরের শ্বশুরবাড়িতেও। তাঁরাও জানিয়েছেন কার্যত ২১ দিন কার্যত বিনিদ্রযাপন হয়েছে তাঁদের।