
২২ মাস পরে বাড়ি ফিরলেন নিয়োগ দুর্নীতকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। শনিবার বিকেলে প্রেসিডেন্সি জেল থেকে বেরোন তিনি। তাঁকে জেল থেকে আনতে গিয়েছিলেন স্ত্রী। গত ২০ নভেম্বর প্রাক্তন তৃণমূল নেতা কুন্তলকে ইডির করা মামলায় জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার সিবিআইয়ের করা মামলাতেও কুন্তলকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। তার পরে জেল থেকে ছাড়া পেতে আর কোনও বাধা ছিল না তাঁর। নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় ২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল ইডি। এর পর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় কুন্তলকে গ্রেফতার করে সিবিআই। সিবিআইয়ের রিপোর্টে দাবি করা হয়েছিল, টেট-এ ফেল করা প্রার্থীদের যোগ্য প্রমাণ করতে ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিলেন কুন্তলেরা।
কোনও নিয়মের তোয়াক্কা না করেই ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব এস বসু রায় অ্যান্ড কোম্পানি’কে দেওয়া হয়েছিল বলেও রিপোর্টে উল্লেখ করে সিবিআই।






