
বর্তমানে জাতীয় রাজনীতির আলোচনার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে মন্ত্রিসভার রদবদল। খবর, বিজেপির শীর্ষ নেতৃত্ব নাকি একজন উপপ্রধানমন্ত্রী নিয়োগ করার কথা ভাবছে। পদটি সাংবিধানিক নয়, মূলত আলঙ্কারিক।
তাৎপর্যপূর্ণভাবে আডবানীর পর মনমোহন সিংয়ের ১০ বছর এবং মোদির ১২ বছরের শাসনকালে কোনও উপপ্রধানমন্ত্রী দেশে ছিল না। বিজেপির অতীতের রীতি বলছে, মোদি প্রধানমন্ত্রী হওয়ার দু’বছর পর মন্ত্রিসভায় রদবদল হয়। তাছাড়া নীতীন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর পাঁচমাস কেটে গেলেও তাঁর নতুন ‘টিম’ তৈরি হয়নি।
অর্থাৎ একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং বিজেপির সংগঠনে রদবদল আসন্ন। সূত্রের খবর, উপপ্রধানমন্ত্রী হিসেবে দুজনের নাম সামনে আসছে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন নীতিশ কুমার। এবার মন্ত্রিসভার রদবদল এবং বিজেপির সাংগঠনিক রদবদল দুটো হবে একে অপরের সঙ্গে সাযুজ্য বজায় রেখে। অর্থাৎ মন্ত্রিসভা থেকে কিছু মুখ সংগঠনে আসবেন। আবার মন্ত্রিসভায় কিছু নতুন মুখকে সুযোগ দেওয়া হবে। কিছু পুরনো নেতাকে ছুটিও দেওয়া হতে পারে। সব মিলিয়ে অন্তত ৭-৮ জন সাংসদ নতুন করে মন্ত্রী হতে পারেন।
