গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National কেরলে বিজেপির জয়ে উচ্ছ্বসিত মোদি

    কেরলে বিজেপির জয়ে উচ্ছ্বসিত মোদি

    0
    115
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম পুরনিগমের ভোটে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। পাঁচ দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ওই পুরনিগমে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে বিজেপি।

    এই ঘটনাকে যুগান্তকারী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধন্যবাদ জানিয়েছেন তিরুঅনন্তপুরমের বাসিন্দা এবং দলীয় কর্মীদের।এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ধন্যবাদ, তিরুঅনন্তপুরম। দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, তিরুঅনন্তপুরম পুরনিগমের ভোটে বিজেপি-এনডিএ-র পক্ষে ফলাফল কেরলের রাজনৈতিক ইতিহাসে যুগান্তকারী ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, মানুষ বুঝতে পেরেছে গেরুয়া জোটের একমাত্র উদ্দেশ্য হল উন্নয়ন। তিনি লিখেছেন, আমাদের দল শহরের উন্নয়ন এবং মানুষের জীবনে স্বাচ্ছন্দ আনতে কাজ করবে।

    উল্লেখ্য, দীর্ঘ ৪৫ বছর পর কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমের পুরনিগমের ভোটে হারের মুখ দেখতে হয়েছে সিপিএমকে।১০১টি ওয়ার্ডে মধ্যে ৫০টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সিপিএমের জোট এলডিএফ ২৯ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ১৯টিতে জয়ী হয়েছে। নির্দলেরা ২টিতে। ফলে বিজেপির ক্ষমতা দখল কার্যত সময়ের অপেক্ষা।