৪৬ বছর পর খুলল পুরীর রত্নভাণ্ডার, বেরল একঝাঁক বাদুড় 

0
180
Gold silver and coins were recovered by digging the ground
Gold silver and coins were recovered by digging the ground
৪৬ বছর পর পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের ভিতরে ১১ সদস্যের কমিটিকে স্বাগত জানিয়েছে এক ঝাঁক বাদুড়।রবিবার রত্নভান্ডারের দরজা খোলা হয় পবিত্র মুহূর্ত দুপুর ১টা বেজে ২৮ মিনিটে।
তারপর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রত্নভান্ডারের ভিতরেই ছিল ১১ সদস্যের কমিটি। চার ঘণ্টায় বাইরের রত্নকক্ষে থাকা অলঙ্কারসামগ্রী সিন্দুকে ভরে পাঠিয়ে দেওয়া হয়েছে মন্দির চত্বরে অস্থায়ী ভাবে নির্মিত একটি সুরক্ষিত ভল্টে। কিন্তু ভিতরের রত্নকক্ষটি খুলতে অনেক সময় লেগে যায়। মন্দির সূত্রে খবর, ভিতরের রত্নকক্ষের একটি তালা না খোলায় শেষ পর্যন্ত তালা ভেঙেই ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। কিন্তু তালা ভেঙে ভিতরে প্রবেশ করতেই ঝাঁক ঝাঁক বাদুড় বেরিয়ে আসে ভিতর থেকে। এরপরেই কমিটির সদস্যরা ভিতরে তলব করেন স্নেক হেল্পলাইনের তরফে মন্দিরে হাজির সর্প বিশেষজ্ঞদের। তাঁরা ভিতরে গিয়ে পরীক্ষা করে রত্নকক্ষটিকে নিরাপদ বলার পরেই ভিতরের রত্ন কক্ষে প্রবেশ করে ১১ জনের কমিটি। কিন্তু শেষ পর্যন্ত ভিতরের কক্ষের কাজ বিশেষ এগোয়নি।মন্দিরের প্রশাসনিক কর্তৃপক্ষের মুখ্যপ্রশাসক অরবিন্দ পাধি জানিয়েছেন, ভিতরের কক্ষে প্রবেশ করার সময় দেখা যায় হাতে আর বেশি সময় নেই। তাই ওই কাজের জন্য অন্য একটি দিন নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।