গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National বিমানভাড়া বৃদ্ধি আকাসা এয়ার-র 

    বিমানভাড়া বৃদ্ধি আকাসা এয়ার-র 

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-র পরে এ বার বিমানভাড়া বৃদ্ধি করছে আরও এক ভারতীয় উড়ান সংস্থা। বিমানের টিকিটের দামে জ্বালানি সারচার্জ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আকাশা এয়ার।

    গন্তব্যের উপর নির্ভর করে ১৯৯ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত সারচার্জ জুড়বে টিকিটের দামের সঙ্গে। বিমানের টিকিটের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে আকাশা এয়ার। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উভয় ধরনের বিমানের ক্ষেত্রেই এই সারচার্জ নেওয়া হবে। শনিবার মধ্যরাত, রাত ১২টা ১ মিনিট থেকে এই সারচার্জ কার্যকর হবে।

    অর্থাৎ, ওই সময় থেকে কাটা টিকিটগুলিতে বর্ধিত ভাড়া নেওয়া হবে। তার আগে কেটে নেওয়া টিকিটের ক্ষেত্রে এটি কার্যকর হবে না। বিবৃতিতে বলা হয়েছে, বিমানযাত্রার সময়ের উপর নির্ভর করে সারচার্জ স্থির হবে।