
পুলিশকে হুশিয়ারি দেওয়ার পর এবার সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলনে ছু মন্তর ও ঝাড়ফুঁক টোটকা দিয়ে ফের বিতর্কে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।
বাঁকুড়ার রবীন্দ্র ভবনে ফেডারেশনের প্রথম জেলা সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছেন, কেউ আঙুল তোলার চেষ্টার খবর পেলেই তাঁকে ছু-মন্তর করে দেওয়া হবে। শুধু তাই নয়, দলীয় সংগঠন করলে বদলির ক্ষেত্রেও রাজ্য সরকারি কর্মীরা বিশেষ সুবিধা পাবেন বলেও উল্লেখ করেছেন তিনি। ৩৪ বছরের জমানা শেষ হয়ে গিয়েছে। তাই নতুন করে বিশৃঙ্খলা তৈরি না করারও নিদান দিয়েছেন।
দিন কয়েক আগেই পুলিশকে টু পাইস ফাদার মাদার বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার সাংসদ।
