গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যের সিইও পদে অবসর আরিজ আফতাবের, ঝুলে উত্তরসূরি মনোনয়ন

    রাজ্যের সিইও পদে অবসর আরিজ আফতাবের, ঝুলে উত্তরসূরি মনোনয়ন

    0
    218
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও পদ থেকে অবসর নিলেন আরিজ আফতাব। মঙ্গলবার অবসর নিলেও তাঁর উত্তরসূরি মনোনীত হয়নি।
    নবান্নের তরফে কোনও প্যানেল নির্বাচন কমিশনে না পৌঁছনোয় এখও ঝুলে রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নাম। নিয়ম অনুযায়ী সিইও পদের জন্য রাজ্যকে এক বা একাধিক নামের প্যানেল পাঠাতে হয়। সেই তালিকা থেকে একজনকে সিইও হিসেবে বেছে নেয় নির্বাচন কমিশন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর রাজ্য প্যানেল না পাঠালে মুখ্যসচিবকে পদক্ষেপের নির্দেশ দিতে পারে কমিশন।
    ২০১৭-র ফেব্রুয়ারি মাসে রাজ্যের সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আরিজ আফতাব। ওই পদে ৮ বছর কাজ করেছেন, পরিচালনা করেছেন ২০১১, ২০২৪-র লোকসভা ভোট এবং ২০২১-র বিধানসভা ভোট।