খুনের আশঙ্কায় দলেরই বিরুদ্ধে থানায় অভিযোগ আরাবুলের

0
239
ছবি সৌজন্যে : নিজস্ব
খুন হয়ে যেতে পারেন আশঙ্কায় দলেরই বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আরাবুল ইসলাম।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর অভিযোগ ছিল তৃণমূল বিধায়ক সওকত মোল্লার নির্দেশে হামলা চালানো হয়েছে। এরপরেই ভাঙড় ২-র পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে নিজের প্রাণহানির আশঙ্কা করে স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সাবির আলি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোমিনুল ইসলাম এবং বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের নাম উল্লেখ করেছেন আরাবুল।
সম্প্রতি হামলার আশঙ্কা থেকে হাইকোর্টে নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক।