বউবাজারের পর সল্টলেক, চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন

0
180
salk lake chor sondehe pitiye khun
salk lake chor sondehe pitiye khun

বউবাজারের হস্টেলের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এবার সল্টলেকে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।

সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইটে শনিবার সকালে বছর ২২-র প্রসেন মণ্ডল নামে এক যুবককে মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কার্যত মৃতপ্রায় অবস্থায় প্রসেন মণ্ডলকে এরপর করুণাময়ীর আনন্দলোক হাসপাতালে নিয়ে গেলে সন্দেহ হয় চিকিৎসকদের। পরে হাসপাতালেই মৃত্যু হয় প্রসেন মণ্ডলের। এরপরেই হাসপাতাল থেকেই থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে যিনি প্রসেন মণ্ডলকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাকেথানায় নিয়ে গিয়ে জেরা করতেই ওই যুবক জানায় মোবাইল চোর সন্দেহে মারধর করা হয়েছে প্রসেনকে। এরপরেই তদন্তে নেমে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ৩ অভিযুক্তকে গ্রেফতার করে। যার মধ্যে রয়েছে বাবা ও ছেলে এবং ছেলের বন্ধু।