মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারে হানা, খানিক নিয়ন্ত্রণে আলু-পটলের দাম

0
163
CM ER NIRDESHE BAJARE HANA KHANIK NIYONTRONE ALU PATOLER DAAM
CM ER NIRDESHE BAJARE HANA KHANIK NIYONTRONE ALU PATOLER DAAM
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সব্জি বাজারে হানা দিয়েছে টাস্কফোর্স। শুধু কলকাতায় নয়, জেলাতেও বিভিন্ন বাজারে অভিযান চলে।
টাস্ক ফোর্সের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও এক ধাক্কায় এক একটি আনাজের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। কোথাও আবার পাইকারি ব্যবসায়ীদের ওজনে কারচুপিও হাতেনাতে ধরেছেন সরকারি আধিকারিকরা। কলকাতার অন্যতম পাইকারি বাজার কোলে মার্কেট, কাঁকড়গাছির ভিআইপি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বলে টাস্ক ফোর্সের আধিকারিকরা। সব্জি আনাজ মজুত করে ইচ্ছাকৃত দাম বাড়ানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শুধু কলকাতায় নয় মুর্শিদাবাদ থেকে হাওড়া, হুগলি থেকে দুই ২৪ পরগনা বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে সব্জি- আনাজের দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা খতিয়ে দেখেছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। কাঁচা আনাজের দাম কমাতে মঙ্গলবার ১০ দিনের সময়সীমা বেধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের ধরতে ইবি এবং পুলিশকে সঙ্গে নিয়ে বাজারে অভিযান চালাতে নির্দেশও দিয়েছিলেন তিনি। সেইমত বুধবার রাজ্যের একাধিক বাজারে অভিযান চলেছেন।