
ব্রিটেনের পার্লামেন্টে কনজ়ারভেটিভ ওরফে টোরি দলের নেতৃত্বের দৌড় থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল। যে ছ’জন লড়াইয়ে ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে কম ভোট প্রীতি প্যাটেল পেয়েছেন।
আপাতত সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথমে রয়েছেন প্রাক্তন অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক।দীর্ঘ ১৪ বছর পরে ব্রিটেনের পার্লামেন্টে টোরিদের হারিয়ে ক্ষমতায় ফিরেছে লেবাররা।কনজ়ারভেটিভ দলের নেতৃত্বের জন্য ভোটাভুটি হয় দু’টি পর্যায়ে। প্রথম পর্যায়ে ছ’জন প্রতিদ্বন্দ্বীর জন্য ভোট নেওয়া হয়। ভোট দেন ক্যাবিনেটের পার্টি সদস্যরা। শেষ পর্যন্ত যে দু’জন লড়াইয়ে টিকে থাকেন, তাঁদের মধ্যে এক জনকে বেছে নেওয়া হয়। ওই পর্যায়ে দলের সব সদস্যই ভোট দেন। এই চূড়ান্ত পর্বের ফলাফল ঘোষিত হবে ২ নভেম্বর। ততদিন ঋষি সুনকই বিরোধী দলনেতা থাকবেন।
