নিউক্যাসলকে হারাল অলিম্পিক মার্শেই

0
80
ছবি সৌজন্যে : এক্স

নিউক্যাসল ইউনাইটেড,চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরুটা ধরে রাখতে পারেনি। ফ্রেঞ্চ জায়ান্ট অলিম্পিক মার্শেইর ঘরের মাঠ অরেঞ্জ ভেলোদ্রোমে ১–০ ব্যবধানের লিড নিয়েও শেষ পর্যন্ত ২–১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে এডি হাওয়ের দলকে। 

প্রথমার্ধের ছ’ মিনিটে হার্ভি বার্নসের গোলে এগিয়ে ছিল নিউক্যাসল।কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৬ মিনিটে গোলরক্ষক নিক পোপের ভুলে সমতায় ফেরে মার্সেই।সুযোগ লুফে নেন ৩৬ বছর বয়সী পিয়েরে-এমরিক ওবামেয়াং।এর চার মিনিটের মাথায় আরেকটি দারুণ ফিনিশিংয়ে ফরাসিদের হয়ে তিন পয়েন্ট ঘরে তোলেন প্রাক্তন আর্সেনাল তারকা।

৪০০ গোলের মাইলফলক ছোঁয়া অবামেয়াং দিনটি কাটালেন দারুণ আনন্দে। ম্যাচে তার জোড়া গোলেই জয়ের পথে হাঁটে মার্শেই।