গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Birbhum পাঁচ বছর পর, ঐতিহ্য নিয়ে ফিরছে ‘পৌষমেলা’

    পাঁচ বছর পর, ঐতিহ্য নিয়ে ফিরছে ‘পৌষমেলা’

    0
    427
    ২০১৯ সালের পর ফের আগের চেহারায় ফিরছে শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে ঐতিহ্যবাহী পৌষমেলা। ম্যারাথন বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
    বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, এবার পৌষমেলার আয়োজন করছে শান্তিনিকেতন ট্রাস্ট। বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতা করবে। ২০১৯ সালের পর ২০২৪ সালে এই মেলার ট্রাস্ট ডিড অনুযায়ী হবে বলে জানিয়েছেন তিনি। আগের মতো রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হবে, সেই মর্মে চিঠি দেওয়া হবে। ২০১৯ সালে শেষবার পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষমেলা করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। তার পরের বছর, অর্থাৎ ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয় মেলা। এরপর ২০২১ ও ২০২২ সালে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নানা মন্তব্য ও সিদ্ধান্ত ঘিরে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত শুরু হয় বিশ্বভারতীর। এই সংঘাতের জন্য পৌষমেলা বন্ধ করে দিয়েছিলেন উপাচার্য। ওই দু’বছর বোলপুর ডাকবাংলো মাঠে অন্য একটি মেলার আয়োজন করেছিল রাজ্য সরকার।
    ২০২৩ সালে রাজ্য সরকারকে মেলার আয়োজন করতে দিয়েছিল বিশ্বভারতী ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
    ছবি  সৌজন্যে : নিজস্ব