কেরালায় একই পরিবাবের ৪ সদস্যের রহস্যমৃত্যু

0
113
ছবি সৌজন্যে :সংগৃহীত

হরিয়ানার পঞ্চকুলার পর এবার কেরালার ভক্কমে একই পরিবারের ৪ সদস্যের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পঞ্চকুলার মতোই ঋণের চাপে আত্মহত্যা করেছেন দম্পতি এবং তাঁদের দুই সন্তান।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভক্কমের বাসিন্দা অনিল কুমার, তাঁর স্ত্রী শিজা এবং তাঁদের দুই পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়িতেই। সকলকেই আলাদা আলাদা ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অনিলের পরিবারের কাউকে বাইরে বেরোতে দেখেননি প্রতিবেশীরা। তাই তাঁদের সন্দেহ হয়।

খোঁজ নিতে গিয়েই তাঁরা চারটি ঝুলন্ত দেহ দেখতে পান। চারটি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, কারও দেহের পাশে কিংবা বাড়ির কোথাও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।