গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ভারতের পর পাকিস্তানের এফ-১৬ ধ্বংস আফগানিস্তানের !

    ভারতের পর পাকিস্তানের এফ-১৬ ধ্বংস আফগানিস্তানের !

    0
    34
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের পর পাকিস্তানের এফ-১৬ ধ্বংস আফগানিস্তানের ! এরপরেই শুক্রবার সকালে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। আমেরিকায় তৈরি যুদ্ধবিমান এফ-১৬ পাকিস্তানের বায়ুসেনার অন্যতম প্রধান সম্পদ।
    সেই যুদ্ধবিমান  ধ্বংস করেছে বলে দাবি করল কাবুল। প্রমাণ হিসাবে আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি যুদ্ধবিমান মুখ থুবড়ে পড়ে আছে। ভাঙাচোরা বিমানটিতে আগুন জ্বলছে। তাতে পাকিস্তানের পতাকাও আঁকা রয়েছে। এই ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, এটা পাকিস্তান সেনার এফ-১৬, আমেরিকার তৈরি।
    আফগান বাহিনী এটা ধ্বংস করেছে। যদিও ভিডিয়োটিকে ভুয়ো বলে দাবি করেছে ইলন মাস্কের সংস্থা এক্স-এর এআই চ্যাটবট গ্রোক। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। উল্লেখ্য , বৃহস্পতিবার রাত থেকে আফগান-পাক সীমান্তে গোলাগুলি চলছে। পাকিস্তানের ৫৫ জন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালিবান সরকার। এরপরেই পাকিস্তান সরাসরি ‘যুদ্ধ’ ঘোষণা করেছে আফগানিস্তানের বিরুদ্ধে।