গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ভারতের পর আফগানিস্তানের সঙ্গে জলযুদ্ধ পাকিস্তানের 

    ভারতের পর আফগানিস্তানের সঙ্গে জলযুদ্ধ পাকিস্তানের 

    0
    113
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিতের পর এবার আফগানিস্তানের কুনার নদীর ওপর বাঁধ তৈরির সিদ্ধান্তে আরও অস্বস্তি বাড়ল পাকিস্তানের।
    আফগানিস্তনের প্রতিমন্ত্রী মুহাজির ফারাহি এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, আফগান  জল ও শক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সুপ্রিম লিডার আখুনজাদা মন্ত্রককে নির্দেশ দিয়েছেন, কুনার নদীর বুকে দ্রুত বাঁধ তৈরি করার।
    আর সেজন্য দেশীয় সংস্থার সঙ্গে যত তাড়াতাড়ি চুক্তি স্বাক্ষর করতেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২২ শে এপ্রিল পহেলগাঁও হামলার পর পর হামলার প্রতিবাদে পাকিস্তানের সাথে ভারতের জলবণ্টন নিয়ে সিদ্ধান্তের পরেই আফগানিস্তানের এই সিদ্ধান্ত।