
পাক গুপ্তচর সন্দেহে আটক জ্যোতি মালহোত্রা একাধিকবার কলকাতায় এসে কার্যত চষে ফেলেছেন শহরের আনাচ-কানাচ। কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়ার গেদে সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তার ট্রাভেল উইথ জো নামে চ্যানেলে রয়েছে শিয়ালদহ, হাওড়া, দমদমের মতো ব্যস্ত স্টেশনের ছবি। এছাড়াও বরানগর মেট্রো, দক্ষিণেশ্বরের মন্দিরের ছবিও রয়েছে।
ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। অন্যদিকে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি সঙ্গেও রয়েছে জ্যোতির ভিডিও। সেখানকার একাধিক ভিডিও আপলোড করা হয়েছে দুই ইউটিউবারের চ্যানেলে। গোয়েন্দাদের স্ক্যানারে থাকা প্রিয়াঙ্কার বাবা বলেছেন, পুলিশকে সাহায্য করতে তাঁরা প্রস্তুত। বাইট: বিনীত জয়সওয়াল, এসপি, পুরী এদিকে জ্যোতি, প্রিয়াঙ্কার সঙ্গে জুড়ে গিয়েছে আসানসোলের ব্লগার সৌমিত ভট্টাচার্যের নাম। কলকাতায় জ্যোতির ট্যুর গাইডের পাশাপাশি কাশ্মীরের দুধপাথরিতে জ্যোতি এবং প্রিয়াঙ্কার সঙ্গে গিয়েছেলিন সৌমিত।
ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে তার খোঁজও শুরু করে দিয়েছেন গোয়েন্দারা। জানা যাচ্ছে, কয়েক মাস আগে পর্যন্ত আসানসোলের একটি আবাসন কলোনিতে ভাড়া থাকতেন সৌমিত। ওই আবাসন সোসাইটির সম্পাদক বলেছেন, সৌমিতের বাবা পেশায় ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল। তবে তাদের পরিবার এলাকায় কারও সঙ্গে খুব একটা মেলামেশা করত না।
