গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Hooghly স্বামীকে খুনের পর নলকূপের গর্তে দেহ লোপাট স্ত্রীর

    স্বামীকে খুনের পর নলকূপের গর্তে দেহ লোপাট স্ত্রীর

    0
    219
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্বামীকে খুন ও জমির নলকূপের গর্তে দেহ লোপাটের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনার দেড় মাস পর উদ্ধার হয়েছে মৃত স্বামীর দেহ। এমনই হাড়হিম কাণ্ডের সাক্ষী রইল হুগলির চণ্ডীতলা।
    ইতিমধ্যেই যুবকের স্ত্রী-সহ চারজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, হুগলির চণ্ডিতলা থানার মশাট এলাকার বাসিন্দা রবীন রুইদাস। বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। মাস দেড়েক আগে আচমকা উধাও হয়ে যান যুবক। মৃতের পরিবারের তরফে থানায় নিখোঁজের ডায়েরি হয়। তদন্ত শুরু করে পুলিশ। এরপরই যুবকের স্ত্রীর ভূমিকায় সন্দেহ দানা বাঁধে পুলিশের মনে। তাকে জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
    জানা যায়, স্ত্রী অপর্ণাই খুন করে রবীনকে। এরপর প্রমাণ লোপাটে এলাকার চাষের জমির নলকূপের গর্তে ফেলে দেওয়া হয় দেহ। এরপরই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।