মমতার পর ভাঙল উদ্ধবের দল

0
41
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

পূর্বপ্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পর দেশের পশ্চিম প্রান্তে ভেঙে গেল উদ্ধব ঠাকরের দল শিব সেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে। সরকারিভাবে উদ্ধব শিবিরের ৬ সাংসদ যোগ দিলেন একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিব সেনায়। 

উল্লেখ্য,গত কয়েকদিন ধরেই উদ্ধব শিবিরে বড়সড় ভাঙনের জল্পনা মাথাচাড়া দিচ্ছিল। দিন কয়েক আগে উদ্ধব নিজের দলের সাংসদদের বৈঠকে ডেকেছিলেন।সেই বৈঠকে হাজির হননি ৯ জন সাংসদের ৬ জন। সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব। এই ছয় সাংসদ ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, তাঁরা শিণ্ডে সেনার সঙ্গে দল মিশিয়ে দিতে চান। ৯ জনের মধ্যে ৬ জন অর্থাৎ দুই-তৃতীয়াংশ সাংসদ একসঙ্গে ওই সিদ্ধান্ত নেওয়ায় তাঁদের দলত্যাগ বিরোধী আইনেও পড়তে হবে না। এরপরেই সোমবার মুম্বইয়ে একনাথ শিণ্ডের হাত ধরে ওই ৬ সাংসদ দলবদল করেন। এই অপারেশনের সাফল্যে খুশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও। তিনি বলছেন, অপারেশন সফল। শরীর সুস্থ। এবার যাঁদের আত্মসমালোচনা করার দরকার তাঁরা করুক।

এদিকে উদ্ধব শিবির প্রত্যাশিতভাবেই তোপ দাগছে দলত্যাগীদের। তবে সাংসদদের দলত্যাগের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এরপর কি আর বাল ঠাকরের উত্তরাধিকার আদৌ দাবি করতে পারেন উদ্ধব ঠাকরে? নাকি পুরোটাই চলে গেল একনাথ শিণ্ডের দখলে? একইসঙ্গে, এই দলত্যাগে মহারাষ্ট্রের রাজনীতি আমুল বদলাবে। তবে সেটার চেয়েও সম্ভবত বেশি বদলাবে জাতীয় রাজনীতি। আরও ৬ সাংসদ যোগদান করায় লোকসভায় এনডিএর শক্তি আরও বাড়ল। গত একমাসে এ নিয়ে ২৬ জন সাংসদ ইন্ডিয়া জোট ছেড়ে যোগ দিল এনডিএ-তে।