
একইদিনে পরপর ভূমিকম্পে প্রথমে কেঁপে ওঠেছে নেপাল এবং আন্দামান সাগর। রিখটার স্কেলে আন্দামান সাগরে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭।
যা নেপালের চেয়ে বেশি। ফলে আতঙ্ক বাড়তে শুরু করেছে। প্রথমে নেপাল এবং পরে আন্দামান সাগরে ভূমিকম্প অনুভূত হতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে সোমবার সকালে আনুমানিক ১০টা ১ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি হয়েছে। এর আগে এনসিএস জানিয়েছে, এর আগে ২৫ জুন আন্দামান সাগরে রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।
