
নিউটাউনের পর কাঁকুড়গাছি! বুধবার গভীর রাতে অক্সিজেন সিলিন্ডার গোডাউনে আগুন। শোনা যায় সিলিন্ডার বিস্ফোরণের শব্দও! ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোডাউন।
রাত আড়াইটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে। বুধবার গভীর রাতে মানিকতলায় একটি অক্সিজেনের গোডাউনে আগুন লাগে। কী থেকে আগুন তা পরিষ্কার নয়।
আগুন ছড়িয়ে পড়তেই সিলিন্ডারে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে দাবি স্থানীয়দের। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনা গিয়েছে। তবে পকেট ফায়ার রয়েছে। কাজ করছে দমকল।









