নিপায় আক্রান্ত সেই নার্সের মৃত্যু

0
98
ছবি সৌজন্যে : নিজস্ব
নিপায় আক্রান্ত সেই নার্সের শেষপর্যন্ত মৃত্যুই হল। বারাসতের নারায়ণা হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।
শারীরিক অবস্থার উন্নতি হলেও আচমকা অবনতি ঘটে। গ্রামে আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেয়ে আসার পরেই ৪ জানুয়ারি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন ওই মহিলা। ১০ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। ৩৯ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হয়েছে কাটোয়ার বাসিন্দা ওই নার্সের। তবে কয়েকদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। ওই মহিলা নার্সেরও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনাও হয়েছিল। সোজা হয়ে বসতেও পারছিলেন তিনি। তবে হঠাৎ করেই ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকদের বক্তব্য হাসপাতালে দীর্ঘদিন থাকার জন্য তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়ায় বলে অনুমান। অন্যদিকে নিপায় আক্রান্ত হয়ে আরেক পুরুষ নার্সও চিকিৎসাধীন ছিলেন। নিপায় আক্রান্ত হওয়ার পর নড়েচড়ে স্বাস্থ্য দফতর।
গাইডলাইনও প্রকাশ করা হয় স্বাস্থ্য দফতরের তরফে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের টিম ওই নার্সের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন।