গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ১১ বছর পর বিগ ব্যাশে স্টার্ক

    ১১ বছর পর বিগ ব্যাশে স্টার্ক

    0
    99
    ছবি সৌজন্যে : এক্স

    দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক ফিরছেন বিগ ব্যাশ লিগে। আসন্ন ২০২৪-২৫ সিজনে তিনি খেলবেন নিজের পুরোনো দল সিডনি সিক্সার্সের হয়ে। ১৪ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে এবারের বিগ ব্যাশ, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। স্টার্কের দলে যোগ দেওয়ার সম্ভাব্য সময় ৮ জানুয়ারি, কারণ ওই দিন শেষ হবে চলতি অ্যাশেজ সিরিজ।

    গত দু’ সিজনের মতো এবারও স্টার্ককে সাপ্লিমেন্টারি খেলোয়াড় হিসেবে স্কোয়াডে রেখেছে সিক্সার্স। তবে এবারের পার্থক্য হলো সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এবার বিগ ব্যাশের দ্বিতীয়ার্ধে খেলার বাস্তব সুযোগ তৈরি হয়েছে তার সামনে।বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে দুটি সাপ্লিমেন্টারি স্পট দেওয়া হয়, যেখানে তারা নির্দিষ্ট সময়ের জন্য অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করতে পারে। এতে করে মূল স্কোয়াডের ১৮ জনের জায়গা নষ্ট হয় না।এদিকে,স্টার্ক নিজেই নিশ্চিত করেছেন এবারের বিগ ব্যাশে খেলার বিষয়টি। তিনি বলেছেন, বিগ ব্যাশে সিক্সার্সের নতুন ম্যাজেন্টা জার্সি গায়ে তোলার অপেক্ষায় আছেন। গত এক দশক ধরে ক্লাবটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন।

    সবকিছু ঠিক থাকলে এই গ্রীষ্মেই মাঠে নামছেন। সিক্সার্স তাঁর হৃদয়ের খুব কাছের দল। বিগ ব্যাশ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের স্মৃতিগুলো এখনো তাজা। এবারও লক্ষ্য একটাই,তাঁদের সমর্থকদের জন্য ট্রফি জেতা।উল্লেখ্য,স্টার্ক শেষ ২০১৪ সিজনে সিক্সার্সের হয়ে খেলেছিলেন, যেখানে ১০ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট।