গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National চাল, ডালের পর ৮০ হাজার নগদ সাবাড় হাতির

    চাল, ডালের পর ৮০ হাজার নগদ সাবাড় হাতির

    0
    119
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    শুঁড় উঁচিয়ে দুলকি চালে চলা হাতির শাক, সবজি, চাল, ডাল, গম খাওয়ার কথা নতুন কিছু নয়। কিন্তু সেসব ছেড়ে এবার জিভের স্বাদ বদলাতে গজরাজ বেছে নিল টাকা। তাই বলে এক বা দু টাকা নয়, একেবারে নগদ কড়কড়ে ৮০ হাজার টাকা।
    ঘটনা ওড়িশার রায়গড়ের। স্থানীয় সূত্রে খবর, মুনিগুরা রেঞ্জের নিয়ামগিরি পাহাড়ের কাছে গত সাত দিন ধরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ২৪টি হাতির দল। জমির শস্যহানির পাশাপাশি কাতরিগুড়া গ্রামের তিনটি বাড়ি ভেঙেছে। স্থানীয় এক বাসিন্দার দাবি, হাতির হানার খবর পেয়ে প্রাণে বাঁচতে শুক্রবার রাতে তাঁরা বাড়ি ছেড়ে পালান। বাড়ি ফেরে দেখেন মাটির ঘর মাটিতেই মিশেছে।
    ধান, গম, শস্য, যা যা ঘরে রাখা ছিল সব শেষ। সেইসঙ্গে মিলেট শস্যের ব্যাগে রাখা নগদ ৮০ হাজারও সাবাড় করে দিয়েছে বুনো দাঁতালের দল। তাড়াহুড়োয় শস্য খাওয়ার সময় হাতি ওই নগদ টাকাও খেয়ে ফেলেছে বলে দাবি ওই ব্যক্তির।