
শশী থারুরের পর এবার মনীশ তিওয়ারি, পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর বিতর্কে যখন সংসদ উত্তাল সেই সময় তাঁকেও বক্তা তালিকা থেকে বাদ রেখেছে কংগ্রেস। মনীশের বিরুদ্ধে অভিযোগ তিনি পার্টিলাইন মেনে কাজ করছেন না। এক্স হ্যান্ডেল পোস্টে সাংসদ মনীশ তিওয়ারি কেন তাঁকে এবং শশী থারুরকে লোকসভায় আলোচনায় বক্তাদের তালিকায় রাখেন কংগ্রেস, সেই নিয়ে সংবাদ প্রতিবেদনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন।
একই সঙ্গে, পূরব অর পশ্চিম এর মতো জনপ্রিয় দেশাত্মবোধক ছবির গানের লাইন লিখেছেন, ম্যায় প্রীত জাহান কি রীত সাদা, মে গান ওয়াহ হি গাতা হুঁ, ভারত কা রেহেনে ওয়ালা হুঁ, ভারত কি বাত সুনতা হুঁ। জয় হিন্দ। সূত্রের খবর, পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি সরকারের চাপে ফেলতে শশী থারুরকে অনুরোধ করা হয়েছিল।
কিন্তু থারুর নাকি জানিয়ে দেন, তিনি অপারেশন সিঁদুরকে সমর্থন করেন এবং নিজের আগের বক্তব্যের সঙ্গে বিরোধিতা করে শুধু দলের প্রচারের খাতিরে কিছু বলতে পারবেন না। এই অবস্থায় কংগ্রেস নেতৃত্বকে খোঁচা দিয়েছেন বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা। তিনি বলেছেন, কংগ্রেস যদি একটু স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিত, তা হলেও আরও মজা হত।
