গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk সিদ্দিকির মৃত্যুর পরেই কংগ্রেসে ফাটল

    সিদ্দিকির মৃত্যুর পরেই কংগ্রেসে ফাটল

    0
    121
    বাবা সিদ্দিকির মৃত্যুর পরেই তার পুরনো দল কংগ্রেসে ফাটল। ভোটের আগেই মহারাষ্ট্রে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছেন মুম্বই কংগ্রেসের সাধারণ সম্পাদক জাভেদ শ্রফ।
    বুধবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং দলের সাধারণ সম্পাদক সুনীল তটকরের উপস্থিতিতে এনসিপিতে শামিল হয়েছেন তিনি। সদ্যনিহত বাবা সিদ্দিকি ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের দলে যোগ দেওয়ার পরে জাভেদ শ্রফকেই মুম্বইয়ের মুখ হিসাবে বেছে নিয়েছিল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে তাঁর দলত্যাগ রাহুল গান্ধী-মল্লিকার্জুন খাড়গের দলকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
    এর আগে সোমবার নাসিক জেলার ইগতপুরীর প্রভাবশালী তফসিলি জনজাতির নেতা তথা কংগ্রেস বিধায়ক হীরামন ভিকা খোসকর, জেলা পরিষদের সদস্য সম্পতনানা সাকলে-সহ কংগ্রেসের বেশ কয়েক জন নেতা-কর্মী এনসিপিতে যোগ দিয়েছিলেন। উল্লেখ্য, ২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। গণনা ২৩ নভেম্বর।

    ছবি  সৌজন্যে : এক্স