এবার ‘দাদাগিরি’ দেবের

0
71
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

শোনা গিয়েছিল, দাদাগিরি’র ব্যাটন এবার লিয়েন্ডার পেজের হাতে উঠতে চলেছে। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর, টেনিস তারকা লিয়েন্ডার নন, বরং টেলিপর্দায় দাদাগিরি করতে দেখা যাবে সুপারস্টার দেবকে।

অতীতে জনপ্রিয় ক্যুইজ রিয়ালিটি শোয়ের প্ল্যাটফর্মে সিনেমার প্রচারের জন্য বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন দেব। তবে এবার প্রতিযোগী নন, বরং সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁকে। এযাবৎকাল প্ল্যাটফর্মে প্রিন্স অফ ক্যালকাটা’র দাদাগিরিতে মুগ্ধ হয়েছেন বাঙালি। কারণ ক্রিকেটের ময়দান হোক বা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবেতেই স্বাতন্ত্র্য বজায় রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এবার দাদাগিরি সঞ্চালনায় রদবদল। কারণ দাদাগিরি’র মঞ্চ মাতানোর পর মহারাজ এবার বাংলার বিগ বস হাউসে। পরিবর্তে অংশগ্রহণকারীদের গুগলি ছুড়বেন কে, মার্চ থেকেই এহেন কৌতূহল উঁকি দিয়েছে দর্শকমনে।

এমন আবহেই কানাঘুষো খবর আসে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে জনপ্রিয় ক্যুইজ রিয়ালিটি শোয়ের মঞ্চে দাদাগিরি করবেন লিয়েন্ডার পেজ। আসলে ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বদের নিয়ে বরাবরই দর্শকমহলে আলাদা উন্মাদনা থাকে। উপরন্তু লিয়েন্ডার আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন ব্যক্তিত্ব।অতঃপর টিআরপি টানতে টেনিস তারকা যে একেবারে যথাযথ মুখ হতে পারেন, এমনটাই মনে করেছিলেন ওয়াকিবহালমহল।