
ফের অযোগ্যদের মামলা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে।
নতুন পরীক্ষায় অযোগ্যরা যাতে বসার সুযোগ পায় সেই নিয়ে মামলা করেছিলেন চাকরিহারা অযোগ্যদের একাংশ। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য অযোগ্যদের আর্জি খারিজ করে দেন। এমনকি অযোগ্যরা নতুন পরীক্ষায় বসতে পারবেন না বলেও নির্দেশ দেন।
সেই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্র-র ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অযোগ্যরা। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্যর রায়কেই বহাল রেখেছে।









