
বারাণসীর গণধর্ষণের ঘটনা নিয়ে যখন তোলপাড় উত্তরপ্রদেশ, তখন কাসগঞ্জে ফের নতুন করে গণধর্ষণের খবর সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, হবু স্বামীকে নিয়ে কাসগঞ্জের ঝাল এলাকার একটি সেতুতে ঘুরতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় সাত-আটজন যুবক সেখানে এসে তরুণীর স্বামীকে মারধর করে টাকাপয়সা সব লুট করে নেন যুবকেরা। এর পর তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
আতঙ্কিত ওই তরুণী দু দিন কাউকে কিছু জানাননি। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের চাপে গোটা ঘটনার কথা খুলে বলেন তিনি। কাসগঞ্জের পুলিশ সুপার অঙ্কিতা শর্মা জানিয়েছেন, ঝাল সেতু এলাকায় এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে।
সেই অভিযোগের ভিত্তিতে মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসককে ধর্ষণের অভিযোগ আইপিএস আধিকারিককে আটক করা হয়েছে।
