
ঝাড়গ্রাম ঘুরে এবার পুরুলিয়ায় পাড়ি ওড়িশার বাঘিনী যমুনার। রবিবার সকালে বান্দোয়ানের জঙ্গলে ধরা পড়েছে যমুনার গতিবিধি। রেডিও কলার ট্র্যাক থেকে জানা গিয়েছে পুরুলিয়ার রাইকা পাহাড়ে পৌঁছে গিয়েছে যমুনা।
স্নিফার ডগ গোল্ডিকে নিয়ে জঙ্গলে তল্লাশি শুরু করেছে সিআরপিএফ। আরও গভীর জঙ্গলে কিংবা উঁচু পাহাড়ে চলে গেলে বাঘটিকে ধরা আরও কঠিন হয়ে পড়বে। পাশেই পর্যটনস্থল থাকায় বনদফতরের তরফে ইতিমধ্যেই পুরুলিয়া জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে জঙ্গলপথে ১০-১২ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের সীমানা। ঝাড়খণ্ডের বন দফতরের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। শনিবার কাঁকরাঝোড়ে দেখা মিলেছিল যমুনার।
ওড়িশার সিমলাপালের জঙ্গল থেকে পালিয়েছিল মহারাষ্ট্র থেকে আনা দুই বাঘিনী জিনাত ও যমুনা। সেখান থেকে যমুনা ও জিনাত নামে দুটি বাঘিনী পালায়। ঝাড়খণ্ডে জিনাতের খোঁজ পাওয়া গেলেও যমুনা চলে আসে পশ্চিমবঙ্গে। সেই যমুনাই এখন ঝাড়গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে।








