গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ফের শরদ পাওয়ারের শারীরিক অবস্থার অবনতি

    ফের শরদ পাওয়ারের শারীরিক অবস্থার অবনতি

    0
    35
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ফের এনসিপি নেতা শরদ পাওয়ারের শারীরিক অবস্থার অবনতি। বর্ষীয়ান নেতাকে ফের ভর্তি করা হয়েছে পুণের একটি বেসরকারি হাসপাতালে।

    জানা যাচ্ছে, শরদের শরীরে জলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। চলতি মাসের শুরুতেই ৮৫ বছর বয়সী বর্ষীয়ান এনসিপি নেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এক সপ্তাহ আগেই তিনি ছাড়া পেয়েছিলেন।

    কিন্তু ফের তাঁর অবস্থার অবনতি হওয়ায় রবিবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগেছেন তিনি। প্রসঙ্গত, নব্বইয়ের দশকে শরদের মুখে ক্যানসারের সংক্রমণ ধরা পড়েছিল। আমেরিকা এবং ভারতে একাধিক অস্ত্রোপচারের পর সেই রোগ সেরে যায়।