আবারও কেজরিওয়ালের জামিনের আর্জি খারিজ

0
160
Again Kejriwals bail plea rejected
Again Kejriwals bail plea rejected

আবারও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। বদলে ৩ জুলাই পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রউস অ্যাভিনিউ কোর্ট।

আবগারী মামলায় অভিযুক্ত আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের হেফাজতের মেয়াদ বুধবারই শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষে আদালতে জামিনের আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ইডি পাল্টা সেই জামিনের বিরোধিতা করে অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতেই রাখার পক্ষে সওয়াল করে। বিপক্ষের আইনজীবী বলেছেন, সিবিআই তদন্তে জানা গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের ১০০ কোটি টাকার উৎকোচ চেয়েছিলেন। তাছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী যে অপরাধ করেননি, তা এখনও প্রমাণ করতে পারেননি তিনি। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী আদালতকে জানিয়েছেন, এই টাকা লেনদেনের কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই। যা আছে তা কেবলই কিছু দাবি এবং অভিযোগ যারা নিজেরাই আবগারী মামলায় নানা অভিযোগে অভিযুক্ত তাঁরা ওই দাবি করছেন। দু’পক্ষের যুক্তি এবং পাল্টা যুক্তির দীর্ঘ শুনানির পরে বিচারক  বিচারক ন্যায় বিন্দু কিছুক্ষণের বিরতি নেন। পরে তিনি জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এখনই জামিন দিচ্ছে না আদালত। বদলে আরও ১৪ দিন তাঁর জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।