গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International বাংলাদেশে ফের হিন্দু তরুণ খুন

    বাংলাদেশে ফের হিন্দু তরুণ খুন

    0
    67
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু যুবককে খুনের অভিযোগ উঠেছে। মারধরের পর তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে।
    বাংলাদেশের সুনামগঞ্জে এবার বেঘোরে প্রাণ গিয়েছে এক সংখ্যালঘু হিন্দু যুবকের। বৃহস্পতিবার ২৫ বছর বয়সি জয় মহাপাত্রকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, স্থানীয়রা মিলে প্রথমে মারধর করে জয়কে। এর পর বিষ খাইয়ে দেওয়া হয়। সিলেটের মগ ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল জয়কে।
    সেখানে আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার অশান্তির ঘটনা সামনে আসছিলই বাংলাদেশ থেকে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছিল উত্তরোত্তর। তবে গত কয়েক দিন ধরে হিন্দুদের উপর হামলার ঘটনা বেড়ে গিয়েছে তাৎপর্যপূর্ণ ভাবে।