গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Sports নিউজিল্যান্ডের কাছে ফের হারল পাকিস্তান

    নিউজিল্যান্ডের কাছে ফের হারল পাকিস্তান

    0
    131
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বৃষ্টি দিয়েছিল বাগড়া,নির্ধারিত সময়ে হয়নি টস,খেলার পরিধিও আসে কমে। কুড়ি কুড়ির লড়াই ১৫ ওভারে নামলেও ভাগ্য পরিবর্তন হয়নি পাকিস্তানের।ব্যাটে লড়েছিল সফরকারীরা। তবে তারুণ্যে ঠাসা নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি। তাতেই আরেকটি হার।ডানেডিনে টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড।শুরুতে ব্যাট করতে নেমে কিছুটা এলোমেলো ছিল ম্যান ইন গ্রিনদের ইনিংস।রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হাসান নওয়াজ।

    ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ হারিসও। ১০ বলে ১১ রান করে ফিরেছেন।সতীর্থদের নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসার মিছিলে একপ্রান্তে আগলে রেখেছিলেন অধিনায়ক সালমান আঘা।ইনিংস এগিয়ে নিচ্ছিলেন পাকিস্তানের নতুন অধিনায়ক সালমান আঘা। ২৮ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। চারটি চার ও তিন ছক্কা হাঁকানো সালমানকে আউট করেন বেন সিয়ার্স। শাদাব খান করেছেন ১৪ বলে ২৬ রান।

    শেষ দিকে শাহীন শাহ আফ্রিদির ১৪ বলে ২২ রানের ক্যামিওতে ৯ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। রান তাড়ায় শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর তান্ডব চালান দুই কিউই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক কিউইরা।