গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home West Medinipur পরীক্ষা শেষের আগেই পরীক্ষা বাতিল সেই বিদ্যাসাগরে

    পরীক্ষা শেষের আগেই পরীক্ষা বাতিল সেই বিদ্যাসাগরে

    0
    230
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী বিপ্লবী বিতর্কের পর ফের বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। শুক্রবার সকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর পরে পরীক্ষা বাতিলের ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল বলে জানায় বিশ্ববিদ্যালয়। এর জেরে চরম হয়রানি হয় পরীক্ষার্থীদের। এর আগে বুধবার স্নাতক স্তরে যষ্ঠ সেমিস্টারের ইতিহাসের পরীক্ষায় বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করায় বিতর্ক তৈরি হয়। প্রশ্নপত্রে লেখা হয় মেদিনীপুরের তিনজন জেলা মেজিস্ট্রেট সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। বিতর্ক শুরু হতে দুঃখপ্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সঙ্গে সঙ্গে পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান ও মডারেশন কমিটির এক সদস্যকে। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তার মধ্যে এবার পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র নিয়ে।