গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Malda মালদায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, গুলিবিদ্ধ অঞ্চল সভাপতি

    মালদায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, গুলিবিদ্ধ অঞ্চল সভাপতি

    0
    169
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় ফের মালদায় গুলি করে খুনের অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ৩ জন।
    হাসপাতালে নিয়ে গেলে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার সকালে মালদার কালিয়াচকের নয়াবস্তি এলাকায় অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তাঁর সঙ্গীরা গিয়েছিলেন একটি রাস্তার কাজের শিলান্যাস করতে। সেই সময় বকুল শেখকে লক্ষ্য করে পরপর গুলি করা হয়। বাইকে করে এসে গোকুলকে গুলি চালায় দুষ্কৃতীরা। হাঁসুয়া দিয়েও কোপানো হয়। অঞ্চল সভাপতি ছাড়াও গুলিবিদ্ধ হয় আরও ২ জন। তড়িঘড়ি তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বকুল শেখেরও অবস্থা আশঙ্কাজনক। তবে হাসু শেখ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। তৃণমূলেরই জাকির শেখ, নাসিমুলের বিরুদ্ধে গুলি চালনোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর বকুল শেখের সঙ্গে জাকির শেখের বিবাদ চলছিল। সেই সূত্রেই খুন কিনা তদন্ত করে দেখছে পুলিশ।
    নতুন বছরের দ্বিতীয় দিনে বাড়ির সামনে গুলি করে খুন করা হয় মালদার জেলা তৃণমূলের সহ সভাপতি তথা কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলাকে। সেই ঘটনার ১২ দিনের মাথায় ফের খুনের রক্ত ঝরল মালদায়।